চট্টগ্রাম ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সাহসী ও পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে সম্মাননা প্রদান

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কল্যাণ সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার জন্য কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার, হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়।

দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্যও সদস্যদের প্রশংসা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ হাসানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।

এছাড়াও গোপালগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। কল্যাণ সভার মাধ্যমে জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাহসী ও পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে সম্মাননা প্রদান

আপডেট সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬