চট্টগ্রাম ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

সভায় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “উপজেলার প্রতিটি দপ্তরের কার্যক্রম সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। জনসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি জনগণের কল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখে উপজেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে নবনির্বাচিত এমপি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬