চট্টগ্রাম ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ফুলবাড়ী ও আদিতমারী সীমান্তে পৃথক অভিযানে উদ্ধার, পালিয়ে গেছে চোরাকারবারীরা

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৪.৩৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও জিরা জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এবং লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট বিওপির একটি টহলদল আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

অন্যদিকে, দিঘলটারী বিওপির টহলদল ডিগ্রীর চর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফুলবাড়ী ও আদিতমারী সীমান্তে পৃথক অভিযানে উদ্ধার, পালিয়ে গেছে চোরাকারবারীরা

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৪.৩৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬