আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন
- আপডেট সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সফিউর রহমান বিপ্লব, মানিক রায়হান, মফিজ উদ্দিন, রোজিয়া সুলতানা ও আইরিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক চেতনা ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেন।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।














