সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহিদদের আত্মত্যাগের আদর্শ ধারণের প্রত্যয়
মহান শহিদ দিবসে সিলেটে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শ্রদ্ধা নিবেদন, ভাষা শহিদদের প্রতি বিনম্র সম্মান
- আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পুলিশ-এর সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়-এর কর্মকর্তাবৃন্দ।
একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., রাত ১২টা ১ মিনিটে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত ভাষা শহিদের আত্মত্যাগ বাংলা ভাষাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘের ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
ভাষা শহিদদের এই আত্মদান জাতীয় চেতনা, সাংস্কৃতিক পরিচয় ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট; মোঃ হাসান নাহিদ চৌধুরী, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত দায়িত্বে), পুলিশ সুপার, আরআরএফ, সিলেট; মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট; মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেটসহ বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠান শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশপ্রেম, পেশাগত সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।














