চট্টগ্রাম ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজন

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ১৬-১৭ মার্চ, ভক্তদের ঢল প্রত্যাশা

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহাসিক দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ১৬ ১৭ মার্চ (সোমমঙ্গলবার) দুইদিনব্যাপী গঙ্গা পূজা, মাতৃপূজা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হবে।

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি ও মহাতীর্থ বারুণী স্নান উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এ ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মন্দির প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক কমিটি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ মার্চ সোমবার বিকাল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ‘টিম বৃষ্টি’। একইদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আহ্বান এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রম-এর অধ্যক্ষ শ্রীমৎ ১০৮ স্বরূপ দাস বাবাজী মহারাজ।

১৭ মার্চ মঙ্গলবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ পূজা, মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা পূজা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের আয়োজন থাকবে।

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শুভাষ কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু) জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মহোৎসব সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কমিটির সিনিয়র সহ সভাপতি ধনা মালাকার, সহ সভাপতি দোলন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে, সংগঠন ও মঠ-মন্দিরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু)কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকরা আশা করছেন, উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটবে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজন

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ১৬-১৭ মার্চ, ভক্তদের ঢল প্রত্যাশা

আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬