চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, বাসাবাড়িতেও ভাঙচুর ও নগদ অর্থ লুট

চট্টগ্রামের চান্দগাঁও সিএমবি এলাকায় চাঁদা না দেওয়ায় ফুটপাত দোকান ভাঙচুর ও লুটপাট, আহত দোকানদার

মোঃ রাসেল সরকার, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাসেল সরকার | স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের চান্দগাঁও থানার সিএমবি এলাকার ওসমানিয়া পোলের গোঁড়া বাদামতল এলাকায় চাঁদা না দেওয়ায় এক ফুটপাত দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানদারকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল অজ্ঞাত সন্ত্রাসী দোকানে এসে চাঁদা দাবি করে। দোকানদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানের যাবতীয় মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা ও বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যায়।
দোকানদার প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরে দোকানদারের বাসাবাড়িতেও ভাঙচুর চালায়। বাসার মোটরসাইকেল, জানালা, আলমারি ও শোকেস ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা।
এলাকাবাসীর বক্তব্য, ঘটনার সময় অনেকেই নামাজে থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। আশপাশের আরও কয়েকটি দোকান ও স্থাপনায় ভাঙচুর চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।
ভুক্তভোগী দোকানদার তাৎক্ষণিকভাবে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, বাসাবাড়িতেও ভাঙচুর ও নগদ অর্থ লুট

চট্টগ্রামের চান্দগাঁও সিএমবি এলাকায় চাঁদা না দেওয়ায় ফুটপাত দোকান ভাঙচুর ও লুটপাট, আহত দোকানদার

আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬