চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভায় ভাষা আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে আহ্বান

বীরগঞ্জে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন: শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান

গোকুল চন্দ্র রায়
  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বীরগঞ্জ-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম-এর নেতৃত্বে দলীয় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, ওসি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মোঃ মনজুরুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় তিনটি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভায় ভাষা আন্দোলনের চেতনায় নতুন প্রজন্মকে আহ্বান

বীরগঞ্জে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন: শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬