চট্টগ্রাম ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বসন্তে পাঁচবিবিতে আমের সুবাসে জেগেছে নতুন স্বপ্ন

পাঁচবিবিতে আম গাছে মুকুলের হলুদ সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণে মুখর প্রকৃতি

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবি (জয়পুরহাট): বসন্তের আগমনী বার্তায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আম গাছে মুকুলের সমারোহ দেখা দিয়েছে।

উপজেলার গ্রাম থেকে শহর—সবখানেই আম গাছের ডালপালা ভরে উঠেছে হলুদ রঙের মুকুলে। বাতাসে ছড়িয়ে পড়েছে মিষ্টি মৌ মৌ ঘ্রাণ, যা পথচারীদের করছে বিমোহিত।

উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, পুকুরপাড়, বসতবাড়ির আঙিনা ও ফাঁকা জায়গায় লাগানো আম গাছগুলো এখন মুকুলে সেজেছে। মৌমাছিরা মুকুল ফুলে বসে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। প্রকৃতির এই সৌন্দর্য আম চাষিদের মনেও জাগিয়েছে নতুন আশার আলো।

অন্যান্য জেলার মতো বড় পরিসরে বাণিজ্যিক আম বাগান না থাকলেও পাঁচবিবিতে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিকভাবে আম চাষের উদ্যোগ বেড়েছে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আম চাষি আবু জাফর জানান, কয়েক বছর আগে এক বিঘা জমিতে আমের চাষ শুরু করেন তিনি।

শুরুতে তেমন লাভ না হলেও গত বছর কিছুটা লাভ হয়েছে। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন তিনি।
এছাড়া আয়মাজামালপুর চারমাথায় ব্যবসায়ী মোঃ মোস্তাক আহম্মেদ সোহেল তার প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় চার বছর আগে ‘ব্যানানা ম্যাঙ্গো’ জাতের চারটি চারা রোপণ করেন। এবার গাছে আগের বছরের তুলনায় বেশি মুকুল এসেছে বলে জানান তিনি।

ফলন ভালো হলে বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে তার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, পাঁচবিবিতে সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ হয়ে থাকে। তিনি জানান, আমে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

সব মিলিয়ে পাঁচবিবিতে আম গাছের মুকুলে প্রকৃতি এখন সেজেছে হলুদ-সবুজের অপরূপ সাজে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে আমের ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষি ও সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বসন্তে পাঁচবিবিতে আমের সুবাসে জেগেছে নতুন স্বপ্ন

পাঁচবিবিতে আম গাছে মুকুলের হলুদ সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণে মুখর প্রকৃতি

আপডেট সময় : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬