চট্টগ্রাম ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে প্রশাসনের কঠোর নজরদারি

রমজানে বাজার মনিটরিং: সালথায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৫:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সালথা উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার  (২০ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার। বাজার মনিটরিংকালে পণ্যের মূল্য তালিকা যাচাই, ক্রয়-বিক্রয়ের রসিদ পরীক্ষা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগ যাচাই করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে চারটি পৃথক মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার জানান, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে প্রশাসনের কঠোর নজরদারি

রমজানে বাজার মনিটরিং: সালথায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৫:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬