চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রমজানে ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক সেবায় প্রশংসিত আতিকুল ইসলাম রানা

রমজানে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণে ছাত্রদল নেতা রানা, আদিতমারীতে মানবিক দৃষ্টান্ত

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৫:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ছাত্রদল নেতা আতিকুল ইসলাম রানা। তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানীয় বাজার এলাকায় ঘুরে ঘুরে কয়েকশ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি। বিতরণকৃত ইফতার প্যাকেটে ছিল তেহেরী, ফলমূল ও পুষ্টিকর খাবার।

স্থানীয়রা জানান, আতিকুল ইসলাম রানা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান মাসে নিম্নআয়ের মানুষ ও পথচারীদের জন্য তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

ইফতার বিতরণকালে আতিকুল ইসলাম রানা বলেন, “ছাত্ররাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়; ছাত্ররাজনীতি মানে জনগণের সেবা করা। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের মাঝে সামান্য ইফতার পৌঁছে দিতে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ইফতার পেয়ে এক পথচারী আবেগাপ্লুত হয়ে বলেন, “কাজ শেষে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। রানার দেওয়া ইফতারি দিয়ে এখন পথেই রোজা ভাঙতে পারব। আল্লাহ ওর মঙ্গল করুক।”

কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন। মানবিক এ উদ্যোগ রমজানে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমজানে ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক সেবায় প্রশংসিত আতিকুল ইসলাম রানা

রমজানে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণে ছাত্রদল নেতা রানা, আদিতমারীতে মানবিক দৃষ্টান্ত

আপডেট সময় : ০৫:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬