চট্টগ্রাম ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ধাওয়া খেয়ে গরু ফেলে পালাল চোর, ঢাকা মেট্রোর ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

সালথা উপজেলাতে গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক

ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর)
  • আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে গরু চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যেই সেটি পুড়ে যায়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ১টা ৫০ থেকে ৫৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রন গোপাল (৫৫)-এর গোয়ালঘরে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা গরু ফেলে পালিয়ে যায়।
পালানোর সময় চোরেরা একটি ট্রাক ঘটনাস্থলে রেখে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া শত শত ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গরু চুরির চেষ্টার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় গরু ও সম্পত্তি চুরির ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধাওয়া খেয়ে গরু ফেলে পালাল চোর, ঢাকা মেট্রোর ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

সালথা উপজেলাতে গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক

আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬