চট্টগ্রাম ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রেসকোর্স এলাকায় অভিযানে ওজন কারচুপির প্রমাণ, প্রতিদিন লক্ষাধিক টাকার পণ্য কম দেওয়ার অভিযোগ

কুমিল্লায় টিসিবির পণ্যে ওজনে কারচুপি: প্রতি কেজিতে ১০০ গ্রাম কম, জরিমানা ১০ হাজার টাকা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য বিতরণ করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে কুমিল্লা নগরীতে টিসিবির পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। প্রতি কেজিতে ১০০ গ্রাম করে পণ্য কম দেওয়ার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর রেসকোর্স এলাকায় ফারুক স্টোরের স্বত্বাধিকারী পারভিন আক্তারের অধীন পরিচালিত টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে। ডিজিটাল স্কেলে ওজন করা হলেও প্রতিটি পণ্যে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন ক্রেতারা।
রমজান উপলক্ষে টিসিবি পাঁচ ধরনের পণ্য সরবরাহ করছে—চিনি ১ কেজি, মশুর ডাল ২ কেজি, বুট ১ কেজি, তেল ২ কেজি ও খেজুর ৫০০ গ্রাম। অভিযোগ রয়েছে, প্রতি কেজিতে ১০০ গ্রাম, ২ কেজিতে ২০০ গ্রাম এবং আধা কেজিতে প্রায় ৫০ গ্রাম কম দেওয়া হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে কয়েকজন ক্রেতার পণ্য পুনরায় মেপে দেখা হলে সবার ক্ষেত্রেই ওজনে ঘাটতি পাওয়া যায়। ক্রেতা রোকসানা আক্তার বলেন, “দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সস্তায় পণ্য নিতে আসি। অথচ আমাদের পণ্য কম দেওয়া হচ্ছে।” নগরীর বাগিচাগাঁও এলাকার গৃহবধূ তাছলিমা আক্তার অভিযোগ করেন, পরিচিতদের অগ্রাধিকার দিয়ে পণ্য দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী হানিফ জানান, “আমরা কয়েকজনের পণ্য মেপে দেখি প্রতি কেজিতে ১০০ গ্রাম এবং দুই কেজির ডালে ২০০ গ্রাম কম দেওয়া হয়েছে।”
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিজনকে প্রায় ছয় কেজির বেশি পণ্য দেওয়া হচ্ছে। সে হিসাবে প্রতি কেজিতে ১০০ গ্রাম কম দিলে একজনের কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম পণ্য কম দেওয়া হয়। এতে প্রতি ট্রাকে প্রায় ২৪ হাজার টাকার সমমূল্যের পণ্য কম দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লায় প্রতিদিন পাঁচটি ট্রাকে মোট ২ হাজার পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
অনিয়মের খবর পেয়ে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ায় ফারুক স্টোর কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এ বিষয়ে টিসিবির ডিলার পারভিন আক্তার বলেন, “ইচ্ছাকৃতভাবে পণ্য কম দেওয়া হয়নি। মাপার সময় ভুল হয়ে থাকতে পারে। ভবিষ্যতে যেন এমন না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।”
কুমিল্লা টিসিবির উপপরিচালক মামুনুর রশীদ গাজী বলেন, “প্রতিদিন পাঁচটি ট্রাকের মাধ্যমে প্রায় ২ হাজার মানুষকে পণ্য দেওয়া হয়। অনুমোদিত ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেসকোর্স এলাকায় অভিযানে ওজন কারচুপির প্রমাণ, প্রতিদিন লক্ষাধিক টাকার পণ্য কম দেওয়ার অভিযোগ

কুমিল্লায় টিসিবির পণ্যে ওজনে কারচুপি: প্রতি কেজিতে ১০০ গ্রাম কম, জরিমানা ১০ হাজার টাকা

আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬