চট্টগ্রাম ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদকসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতি

পশ্চিম রাউজানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন, হাজারো ভক্তের সমাগম

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভক্তিভরে উদযাপিত হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব-এর ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন হাজারো নারী-পুরুষ ভক্ত।

উৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গলারতির মধ্য দিয়ে। পরে নগর কীর্তন, শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম, ভজন সংগীত, সমবেত প্রার্থনা এবং কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব।

ভক্তদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা পরিচালনা করে সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। সার্বিক সহযোগিতায় ছিল রাউজান বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সারদা সংগীত নিকেতন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী সুধীর দে। বাউল গান ও ভজন পরিবেশন করেন টেলিভিশন ও বেতার শিল্পী নান্টু দেবনাথ। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও তবলা লহড়া পরিচালনা করেন পার্থ প্রতিম দাশ। সারদা সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীরাও মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। বিশিষ্ট কবি গান পরিবেশন করেন নিরঞ্জন সরকার ও প্রদীপ রুদ্র তাঁর দলসহ।

উৎসব উপলক্ষে দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়। রাত ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ধর্মীয় আলোচনা সভায় আশীর্বাদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন-এর সহ-সম্পাদক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ-এর চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন সুমন কান্তি দে এবং এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডা. হরিপদ চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকুণ্ডশ্বরী ঔষধালয় লিমিটেড-এর পরিচালক বাসুদেব সিংহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান রামকৃষ্ণ আশ্রমের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সাধারণ সম্পাদক মানু কর্মকার (মান্না) এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি দুলাল চন্দ্র শীল।

উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ-সভাপতি দীপক দাশ, সমল চৌধুরী শ্যামল, সহ-সম্পাদক রুবেল শীল, সুজিত শীল, কোষাধ্যক্ষ মানস সরকার, সদস্য প্রকৌশলী সুকান্ত শর্মা বাবু, কৃষ্ণ কর্মকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবস্থল ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদকসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতি

পশ্চিম রাউজানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন, হাজারো ভক্তের সমাগম

আপডেট সময় : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬