চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, ঐতিহাসিক মূর্তি উদ্ধারে প্রশাসনের তৎপরতা

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে চুরি: মূর্তি ও পূজার সামগ্রী লুট, এলাকায় চাঞ্চল্য

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ০৮:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী জমিদার বাড়ি এলাকায় অবস্থিত দুইটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন মন্দির কমিটি ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড় নিতাই মন্দিরে রাতের অন্ধকারে প্রবেশ করে দুর্বৃত্তরা মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বুধবার সকালে মন্দিরে পূজা দিতে এসে পুরোহিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল চুরি হয়েছে। অপরদিকে গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি গোপালের মূর্তি এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্দির দুটির মূর্তি ও পূজার সামগ্রী শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া মূর্তি ও সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, “মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। তবে কারও প্রতি আমাদের নির্দিষ্ট সন্দেহ নেই।”

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, ঐতিহাসিক মূর্তি উদ্ধারে প্রশাসনের তৎপরতা

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে চুরি: মূর্তি ও পূজার সামগ্রী লুট, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬