চট্টগ্রাম ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ১৩টি স্টলে ৫০ প্রকার ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন

গোপালগঞ্জ সরকারি কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব ও নবীন বরণ, ৫০ ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর ক্যাম্পাস

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এ বর্ণাঢ্য আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

সকালে একাদশ শ্রেণির সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামানের সঞ্চালনায় এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীন বরণ কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান শেখ, একাদশ শ্রেণির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, শিক্ষার্থী সোহানা আল ইমাম, মাহিমা, আল মেহেদী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সানজিদা ইসলাম (অমি), মুনিয়া, সাইফ, মিতু, রাকিব ও ডিপার্টমেন্টাল প্রধান সালাউদ্দিনসহ অন্যান্যরা।

নবীন বরণ শেষে পিঠা ও বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ক্যাম্পাসে স্থাপিত ১৩টি পিঠার স্টল ঘুরে দেখেন। প্রতিটি স্টলে ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার।

উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাসে প্যান্ডেল, ফুল ও রঙিন সাজসজ্জায় মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়। অন্তত ১০টি দৃষ্টিনন্দন সেলফি স্পট স্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

পিঠার স্টলগুলোতে বাংলার ঐতিহ্যের পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই, বকুলসহ অন্তত ৫০ প্রকারের পিঠা পরিবেশন করা হয়। শীতের আমেজে ভোজনরসিক বাঙালিরা নানা স্বাদের পিঠা উপভোগ করে রসনার তৃপ্তি মেটান।

গোপালগঞ্জ সরকারি কলেজের এ পিঠা উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ১৩টি স্টলে ৫০ প্রকার ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন

গোপালগঞ্জ সরকারি কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব ও নবীন বরণ, ৫০ ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর ক্যাম্পাস

আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬