নবনির্বাচিত এমপি এমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রবাসী বিএনপি নেতা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিএনপি নেতা বিলাতুর রাজা
- আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের নবনির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোলাপগঞ্জ বিএনপির ফ্রান্স প্রবাসী নেতা বিলাতুর রাজা।
বিজয় অর্জনের পর নবনির্বাচিত এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বিলাতুর রাজা। এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীর নয়, এটি পুরো সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সর্বস্তরের জনগণের বিজয়।
তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের এবং দায়িত্ববোধের বিষয়। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এ সাফল্যের মূল শক্তি।
বিলাতুর রাজা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এই বিজয় প্রমাণ করে বৃহত্তর সিলেটের মানুষ অতীতের মতো এখনও বিএনপির সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি উল্লেখ করেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়ায় সিলেটবাসীর প্রতি দলের দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















