চট্টগ্রাম ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মানবাধিকার প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজন

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬: শিক্ষা ব্যবস্থাপনায় সম্মাননা পেলেন রাউজানের শ্রীমান দাশ শুভ

মিনল বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬”-এ শিক্ষা ব্যবস্থাপনা ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন চট্টগ্রামের রাউজানের কৃতী সংগঠক ও শিক্ষানুরাগী শ্রীমান দাশ শুভ।

মানবাধিকারভিত্তিক গণমাধ্যম মানবাধিকার প্রতিদিন-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এবং স্টার বাংলাদেশ মিডিয়া-এর যৌথ আয়োজনে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। “শিক্ষা ব্যবস্থাপনা” বিভাগে শিক্ষা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীমান দাশ শুভকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

ই-ক্রয় প্রেজেন্ট’স আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ চলচ্চিত্র, সঙ্গীত ও ফ্যাশন অঙ্গনের তারকারা। অ্যাওয়ার্ড প্রদান পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় ফ্যাশন শো, যা দর্শকদের মুগ্ধ করে।

মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জাসাস এবং সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান আলোচক ছিলেন খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট), জি.এম শহিদুল ইসলাম (চেয়ারম্যান, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি), অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা, ডা. শেখ মুহাম্মাদ মুনির হুসাইন ও ডা. শারমিন জাহান কাদেরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া। সঞ্চালনায় ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।

উল্লেখ্য, শোবিজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ মানবিক কর্মকাণ্ডে সফল নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য ৪০ জন ব্যক্তিত্বকে “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, গুণীজনদের সম্মাননার মাধ্যমে সমাজে ইতিবাচক নেতৃত্বকে অনুপ্রাণিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবাধিকার প্রতিদিনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজন

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬: শিক্ষা ব্যবস্থাপনায় সম্মাননা পেলেন রাউজানের শ্রীমান দাশ শুভ

আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬