চট্টগ্রাম ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রেইনবো ক্লাবের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

রাউজানের পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় শিব চতুর্দ্দশী উপলক্ষে ৩য় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় শিব চতুর্দ্দশী উপলক্ষে ৩য় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংগঠন রেইনবো ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠান চারদিনব্যাপী (১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

শিব চতুর্দ্দশী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শিব স্নান, শ্রীশ্রী শিব চতুর্দ্দশী পূজা, গীতা প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন রনি চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সুমন দেবনাথ এবং শুভ অধিবাস কীর্তনের পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর কৃষ্ণ স্বপন গোস্বামী।
উৎসব সফল করতে পাঁচখাইন দক্ষিণ নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব ও কালি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অজিত নাথ (নুনু), সাধারণ সম্পাদক বাবলু দেব নাথ, আহ্বায়ক উজ্জ্বল দেবনাথ (রিটন), যুগ্ম আহ্বায়ক আশিষ কান্তি নাথ, সদস্য সচিব অজিত দেবনাথ, অর্থ সচিব রতন দেবনাথ, সমন্বয়ক অনিল নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য, শিব চতুর্দ্দশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পূজা, যজ্ঞ ও কীর্তনের আয়োজন করা হয়।

পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ার এ আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
চারদিনব্যাপী ধর্মীয় অনুশাসন ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেইনবো ক্লাবের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

রাউজানের পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় শিব চতুর্দ্দশী উপলক্ষে ৩য় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬