চট্টগ্রাম ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

“ওঁ নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞ

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৩:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রামঃ

পবিত্র “ওঁ নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাউজান উপজেলার পাঁচখাইন পশ্চিম নাথপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ।

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শিবচতুর্দশী।
ব্রতের প্রথম প্রহরে শাস্ত্রীয় বিধান অনুসারে শিবস্নান, অর্ঘ্যদান, শিবপূজা এবং ১০৮ হোমসহ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক পরিবেশনায় মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ হয়ে ওঠে।

মন্দিরের প্রধান সেবায়েত সাধিকা নিয়মী মা বিগত ২৫ বছর ধরে নিষ্ঠা, সততা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা, কালীপূজা, ক্ষেত্রপাল পূজা ও শিবচতুর্দশীসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। তাঁর আত্মনিবেদিত সেবার ফলে মন্দিরটি এলাকায় আস্থার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছে।

মন্দিরের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন অধ্যক্ষ শ্রী বটন কুমার নাথ (পণ্ডিত পঞ্চতীর্থ), রিটন দেব নাথ ও সজল দেবনাথ। তারা নিয়মিতভাবে পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে থাকেন।

শিবচতুর্দশী উপলক্ষে প্রতিবছরই এখানে বহু ভক্তের সমাগম ঘটে। এবছরও দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মহাশিবরাত্রীর পুণ্যলাভের আশায় ব্রত, পূজা ও যজ্ঞে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“ওঁ নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞ

আপডেট সময় : ০৩:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬