চট্টগ্রাম ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন, অব্যাহত থাকবে ভেজালবিরোধী অভিযান

শিবচরে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান: মালিকসহ ২ জন আটক, বিপুল পণ্য জব্দ ও ধ্বংস

গোলাম মওলা
  • আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা |
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় ভেজাল শিশুখাদ্য, কোমল পানীয় ও মুখরোচক খাদ্য তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাশকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কালাম ব্যাপারীর বাড়িতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। অভিযানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুর হক।

আটক ব্যক্তিরা হলেন—কারখানার মালিক রমজান ব্যাপারী (২০) এবং নকল সিগারেট বিক্রেতা রাসেল মোল্লা (৩০)। ভ্রাম্যমাণ আদালত রমজান ব্যাপারীকে এক মাসের এবং রাসেল মোল্লাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য, নিম্নমানের মুখরোচক খাদ্য, কোমল পানীয় ও নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অধিকাংশ পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পণ্য শিবচর পৌর বাস টার্মিনালে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে আইন মেনে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন, অব্যাহত থাকবে ভেজালবিরোধী অভিযান

শিবচরে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান: মালিকসহ ২ জন আটক, বিপুল পণ্য জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬