চট্টগ্রাম ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

১৭ বছরের মামলা-নির্যাতনের পর জনগণের রায়ে ঐতিহাসিক বিজয় দাবি নেতাকর্মীদের

পটিয়ায় রেকর্ড ব্যবধানে বিএনপির এনামুল হক এনামের জয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারালেন ১,০৫,৩০৩ ভোটে

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে সর্বোচ্চ ভোট ও রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের আলহাজ্ব এনামুল হক এনাম।

এ নিয়ে পটিয়ার সংসদ নির্বাচনের ইতিহাসে এটিই সর্বোচ্চ ভোটের ব্যবধান বলে জানা গেছে।
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ফ্রন্টের মধ্যে ত্রিমুখী লড়াই অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ১,৩৪,০৮০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ২৮,৭৭৭ ভোট পেয়ে দ্বিতীয় এবং জামায়াতে ইসলামী প্রার্থী ২০,৯৪২ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।

দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুর চেয়ে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ১,০৫,৩০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। অতীতে পটিয়া আসনের কোনো সংসদ নির্বাচনে এত বড় ব্যবধান লক্ষ্য করা যায়নি বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
এ ব্যাপারে এনামুল হক এনামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের আমলে জেল-জুলুম, নির্যাতন ও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এনাম। তথাকথিত ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাভোগও করতে হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে ৩৪টি মামলা চলমান রয়েছে।

তবুও তিনি কখনো নেতাকর্মীদের ছেড়ে যাননি এবং দুঃসময়ে পাশে ছিলেন।
তিনি আরও বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, সংখ্যালঘু ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও এনামের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। পটিয়ার উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন উপজেলা গঠনের প্রতিশ্রুতির কারণেই জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। সকলকে সঙ্গে নিয়ে পটিয়াকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৭ বছরের মামলা-নির্যাতনের পর জনগণের রায়ে ঐতিহাসিক বিজয় দাবি নেতাকর্মীদের

পটিয়ায় রেকর্ড ব্যবধানে বিএনপির এনামুল হক এনামের জয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারালেন ১,০৫,৩০৩ ভোটে

আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬