চট্টগ্রাম ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্যে রঙিন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব পালিত

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পিঠা উৎসব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, যিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

কলেজ ক্যাম্পাসজুড়ে স্টলে স্টলে সাজানো হয় বাঙালির ঐতিহ্যবাহী নানা পিঠার বাহার। ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা, নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধকুলি, আনারকলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা ও মাংস পিঠাসহ বিভিন্ন রকম পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করে।
শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস বাড়াতে মেলায় নাগরদোলা ও সাম্পানের ব্যবস্থাও রাখা হয়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি ও বাঙালির ঐতিহ্যবাহী সাজসজ্জা। পুরো ক্যাম্পাসজুড়ে গ্রামবাংলার ঐতিহ্যের আবহ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন বলেন, “পিঠা উৎসব বাঙালি জাতির সংস্কৃতির শেকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শুধু খাবারের আয়োজন নয়, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উৎসবটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করার পাশাপাশি ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্যে রঙিন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব পালিত

আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬