চট্টগ্রাম ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদক ও চোরাচালান রোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ ও সিএনজিসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ, একটি সিএনজি (টিভিএস) ও একজন আসামিকে আটক করা হয়েছে।
চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

অভিযানে মোঃ ফরিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৭৮ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ ও একটি সিএনজি (TVS) জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩,১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক ও চোরাচালান রোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ ও সিএনজিসহ আটক ১

আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬