নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর পানীয় সুবিধা ও শুভেচ্ছা উপহার বিতরণ Slug:
বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য আজ নৌবাহিনী বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করেছে।
সোমবার সকাল ১১ টার দিকে বেতাগী নৌবাহিনী কন্টিনজেন্ট চলে যাওয়ার সময়, কলেজের প্রিন্সিপাল প্রফেসর সমর কুমার বেপারির নিকট পানীয়ের সুবিধার্থে বিশেষ প্লান্ট হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বেতাগী উপজেলায় অবস্থানরত নৌবাহিনীর এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপদ পানি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। দীর্ঘ সময়ের পর আজ নৌবাহিনী কন্টিনজেন্ট বেতাগী থেকে চলে গেলে, কলেজের শিক্ষার্থীরা তাদের নিরাপদ পানি পান করতে সক্ষম হবে।
বেতাগী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর সমর কুমার বেপারি নৌবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।














