চট্টগ্রাম ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে পুলিশ

সালথা থানায় ওসি বাবলুর রহমান খানের যোগদানের পর আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, টেন্ডারবাজি-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা ফরিদপুরঃ

সালথা উপজেলার সালথা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ বাবলুর রহমান খান যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অতীতে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বর্তমান ওসির কঠোর অবস্থানের ফলে অপরাধপ্রবণতা অনেকটাই কমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বর্তমানে থানার পক্ষ থেকে দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে এবং অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ আসন এলাকায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অভিযোগ উঠলে বা কোথাও উত্তেজনার খবর পাওয়া মাত্রই ওসি তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন বলে জানা গেছে। প্রয়োজনে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, “আমি যতদিন সালথায় দায়িত্বে থাকবো, কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা মাদক কারবার চলতে দেব না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, থানার সকল সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অপরাধীকে ছাড় না দেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন সবসময় প্রয়োজনীয় সহায়তা পান তা নিশ্চিত করা হয়। ইতোমধ্যে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, বর্তমান নেতৃত্বে সালথায় আইন-শৃঙ্খলার এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে পুলিশ

সালথা থানায় ওসি বাবলুর রহমান খানের যোগদানের পর আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, টেন্ডারবাজি-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬