চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

৬৯টি কেন্দ্রে কড়া নিরাপত্তা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সিসি ক্যামেরা নজরদারিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

পাঁচবিবিতে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন ও সহিংসতা রোধে প্রশংসিত ইউএনও সেলিম আহমেদ

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ

যজয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

বিশেষ করে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদের দক্ষ নেতৃত্বে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নেন ইউএনও সেলিম আহমেদ। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করে নির্বাচনী পরিবেশ শান্ত ও সহনশীল রাখার আহ্বান জানান।

সম্ভাব্য উত্তেজনা ও প্রভাব বিস্তারের আশঙ্কা থাকলেও প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোথাও বড় ধরনের অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন উপলক্ষে ৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের টহল দল, ৮টি পুলিশ মোবাইল টিম, আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্সসহ মোট ২৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ টিম গঠন করা হয়।

ভোট গ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা হয়। নির্বাচন শেষে দ্রুত ফলাফল ঘোষণা করায় ভোটারদের মধ্যে সন্তোষ দেখা যায়।

ইউএনও সেলিম আহমেদ জানান, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো কেন্দ্রে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগের ফলে পাঁচবিবিতে নির্বাচনোত্তর সহিংসতার আশঙ্কাও দূর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৬৯টি কেন্দ্রে কড়া নিরাপত্তা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সিসি ক্যামেরা নজরদারিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

পাঁচবিবিতে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন ও সহিংসতা রোধে প্রশংসিত ইউএনও সেলিম আহমেদ

আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬