চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচন-পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত সালথা, সন্দেহভাজন বাড়িতে তল্লাশিতে উদ্ধার ঢাল ও চাইনিজ কুড়াল

সালথায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: যৌথ অভিযানে সেনাবাহিনীর দেশীয় অস্ত্র উদ্ধার, কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সালথা আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় পুলিশের সহযোগিতায় দিন ও রাতব্যাপী অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি রামকান্তপুর ও নারানদিয়া বাজার এলাকায় রাজনৈতিক ও স্থানীয় পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোটখাটো সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ ধারণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনৈতিক দল ও শান্তিকামী জনপ্রতিনিধিরা চেষ্টা চালালেও তা সফল হয়নি। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু করে।

অভিযানকালে সন্দেহভাজন কয়েকটি গ্রামে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের আটক করা সম্ভব না হলেও তাদের বাড়ি থেকে সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা ঢাল, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সালথা উপজেলায় যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দাঙ্গা বা অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচন-পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত সালথা, সন্দেহভাজন বাড়িতে তল্লাশিতে উদ্ধার ঢাল ও চাইনিজ কুড়াল

সালথায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: যৌথ অভিযানে সেনাবাহিনীর দেশীয় অস্ত্র উদ্ধার, কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী

আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬