চট্টগ্রাম ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে পরাজয়ের ফলাফল নিয়ে বিতর্ক

বাগমারায় ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ, পুনঃ গণনার দাবিতে বিএনপি প্রার্থী

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোট গ্রহণে নানা অনিয়ম, কারচুপি ও প্রশাসনের একটি অংশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়মের অভিযোগে ভোট বাতিল অথবা পুনঃ গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।

শনিবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপারের সঙ্গে ভোট গণনার অমিল, পোস্টাল ভোট গণনায় অনিয়ম, ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং ভোট গ্রহণের আগ মুহূর্তে প্রিজাইডিং অফিসার পরিবর্তনের মতো ঘটনা ঘটে।

এছাড়া কিছু কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে বের করে দিয়ে তার অস্বাক্ষরিত ফলাফল মনগড়াভাবে তৈরি করে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ৯টি ভোটকেন্দ্রসহ বাসুপাড়া, দ্বীপপুর, আউচপাড়া, হামিরকুৎসা, শুভডাঙ্গা, সোনাডাঙ্গা, মাড়িয়া, কাচারী কোয়ালীপাড়া ও গণিপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর ভীতি প্রদর্শন ও লাঠিচার্জে বিএনপি ও ছাত্রদলের ছয়জন কর্মী আহত হন বলেও দাবি করা হয়।
ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারকে বিজয়ী ঘোষণা করা হয়। এসব অনিয়মের কারণে ফলাফল বাতিল অথবা পুনঃ গণনার দাবি জানান বিএনপি প্রার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে পরাজয়ের ফলাফল নিয়ে বিতর্ক

বাগমারায় ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ, পুনঃ গণনার দাবিতে বিএনপি প্রার্থী

আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬