গোবিন্দগঞ্জ-৪ নির্বাচনে জাল ভোটের অভিযোগে সংবাদ সম্মেলন, পুনঃভোটের দাবি
জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন: গাইবান্ধা-৪ ভোটে কারচুপি অভিযোগ
- আপডেট সময় : ০৮:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দলীয় কার্যালয়ে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গোবিন্দগঞ্জ-৪ আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুর রহিম সরকার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, বিএনপির নেতাকর্মীরা বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি কেন্দ্রে জোরপূর্বক পোলিং এজেন্টদের বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে জাল ভোট দিয়েছে।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলেও তা আমলে নেওয়া হয়নি। পরে তিনি সহকারী রিটানিং অফিসার ও রিটার্নিং অফিসারকে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগের সাথে ছবি, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর তথ্যও রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুর রহিম সরকার দ্রুত দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।














