চট্টগ্রাম ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মাদারীপুর-১ শিবচর আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩৮৫ ভোটে জয়ী হানজালা। বিস্তারিত ফলাফল, পোস্টাল ব্যালট ও ভোটের পরিসংখ্যান জানুন এখানে।

মাদারীপুর-১ (শিবচর) আসনে শ্বাসরুদ্ধকর লড়াই, ৩৮৫ ভোটে বিজয়ী সাইদ উদ্দিন আহমাদ হানজালা

গোলাম মওলা
  • আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার অল্প ব্যবধানে পরাজিত হন।
নির্বাচনের দিন সকাল থেকেই শিবচর উপজেলার শহর ও গ্রামাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

প্রাথমিক গণনায় ১০২টি কেন্দ্রের বেশিরভাগেই এগিয়ে ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার। তিনি পান ৬৪ হাজার ২৯১ ভোট। অপরদিকে রিকশা প্রতীকের সাইদ উদ্দিন আহমাদ হানজালা পান ৬৩ হাজার ৫১১ ভোট।
তবে পোস্টাল ব্যালট গণনায় আসে নাটকীয় পরিবর্তন। সেখানে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। সব মিলিয়ে চূড়ান্ত ফলাফলে হানজালার মোট ভোট দাঁড়ায় ৬৪ হাজার ৯০৯ এবং নাদিরা আক্তারের ৬৪ হাজার ৫২৪। ফলে ৩৮৫ ভোটের ক্ষুদ্র ব্যবধানেই নির্ধারিত হয় বিজয়-পরাজয়।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা তৃতীয় অবস্থান অর্জন করেন। তার প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৫৬৪। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আকরাম হোসেন পান ৬ হাজার ২০৫ ভোট। এছাড়া রাজিব মোল্লা, সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ইমরান হাসান, আব্দুল আলী, জহিরুল ইসলাম মিন্টু ও হাফিজুর রহমানও প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাজী শরিয়াতুল্লাহ-এর সপ্তম বংশধর।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় হানজালা বলেন, “এ বিজয় শুধু আমার নয়, পুরো শিবচরের মানুষের। অন্যায়ের কাছে কখনো মাথানত করবো না। দায়িত্বে থাকাকালীন ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”

উল্লেখ্য, এ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুর-১ শিবচর আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩৮৫ ভোটে জয়ী হানজালা। বিস্তারিত ফলাফল, পোস্টাল ব্যালট ও ভোটের পরিসংখ্যান জানুন এখানে।

মাদারীপুর-১ (শিবচর) আসনে শ্বাসরুদ্ধকর লড়াই, ৩৮৫ ভোটে বিজয়ী সাইদ উদ্দিন আহমাদ হানজালা

আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬