চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লালমনিরহাট-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উন্নয়নের অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

লালমনিরহাট-২ আসনে বিপুল ভোটে জয়ী রোকন উদ্দিন বাবুল, আদিতমারী-কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশ

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফলে বড় ব্যবধানে জয়লাভ করেছেন রোকন উদ্দিন বাবুল। দীর্ঘ ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লালমনিরহাট-২ আসনের সকল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে গণনায় রোকন উদ্দিন বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোকন উদ্দিন বাবুল মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং এই জয়কে লালমনিরহাট-২ আসনের সর্বস্তরের মানুষের জয় হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, “এই বিজয় আমার নয়, এই বিজয় আদিতমারী ও কালীগঞ্জবাসীর। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করবো। আমাদের প্রধান লক্ষ্য হবে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা।”

ফলাফল ঘোষণার পর আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। মিষ্টি বিতরণ ও উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, রোকন উদ্দিন বাবুল এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাট-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উন্নয়নের অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

লালমনিরহাট-২ আসনে বিপুল ভোটে জয়ী রোকন উদ্দিন বাবুল, আদিতমারী-কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬