চট্টগ্রাম ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

৫ লাখের বেশি ভোটারের আসনে গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের বেসরকারি জয়, ১৭,১৭৯ ভোটের ব্যবধান

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |  কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা-কে পরাজিত করেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ২৩১টি কেন্দ্রের গণনা সম্পন্ন করে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে অধ্যাপক আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট। ফলে ১৭ হাজার ১৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি (বাংলাদেশ)-এর প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৫০ হাজার ৩৯২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি পেয়েছেন ৩৮ হাজার ৬৭০ ভোট। জাকের পার্টির আবদুল হাই পেয়েছেন ২ হাজার ৮৬৯ ভোট এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ২৬৬ ভোট।
কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ জন, নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৩ জন।

উল্লেখযোগ্যভাবে, এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৬০৩টি এবং ‘না’ পক্ষে ভোট পড়েছে ৯২ হাজার ৪৮১টি।

চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বেসরকারি ফলাফলে কুড়িগ্রাম-১ আসনে অধ্যাপক আনোয়ারুল ইসলামের জয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫ লাখের বেশি ভোটারের আসনে গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের বেসরকারি জয়, ১৭,১৭৯ ভোটের ব্যবধান

আপডেট সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬