অসহায় পরিবার ও পুলিশ একযোগে নিখোঁজ ছাইদুর মিয়াকে ফিরে পাওয়ার চেষ্টা করছে Slug:
কিশোরগঞ্জে নিখোঁজ ছাইদুর মিয়া: পরিবার ও পুলিশ ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে
- আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির |
স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আতকাপাড়া (শামুকজানি) গ্রামের ১১ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয়েছেন ছাইদুর মিয়া। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, ছাইদুর মিয়া তার শাশুড়ি ছালেমা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ঢাকা তার কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর থেকে তার ফোন নাম্বার 01873-278535 বন্ধ রয়েছে।
অসহায় পরিবার বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি খুঁজে দেখেছেন, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। পরিবারে স্বামী, স্ত্রী ও দুই মেয়ে সন্তান নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন।
পরিবার তাড়াইল থানায় সাধারণ ডায়েরী (ডায়েরী নং ৪৪৮) করেছে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ জানান, নিখোঁজ ছাইদুরকে দ্রুত ফিরিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
ছাইদুরের স্ত্রী নাছিমা খাতুন সকলের কাছে আবেদন জানিয়েছেন, “আমার স্বামীকে ফিরে পেতে আমাকে ও আমার অসহায় পরিবারকে সহযোগিতা করুন।”
নিখোঁজের সময় ছাইদুরের পরনে ছিল নীল-হলুদ শার্ট ও লঙ্গি। গায়ের রং ফর্সা।
বিনীত নিবেদনঃ নাছিমা খাতুন (স্ত্রী)। যোগাযোগ:- ০১৯৭০-১৬৩০১০,০১৮৭৩-২৭৮৫৩৫














