চট্টগ্রাম ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১ লাখ ৬৩ হাজারের বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত, এলাকায় উৎসবমুখর পরিবেশ

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল জয়, ১ লাখ ৬৩ হাজার ভোটে বিজয় নিশ্চিত

শাকিল হোসেন
  • আপডেট সময় : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-১ আসনের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মজিবুর রহমান বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫৯ হাজার ৮৮৯ হওয়ায় নির্বাচনী ফলাফল ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
মোট ২৩৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হলে ভোটের ব্যবধানে সামান্য পরিবর্তন আসতে পারে। তবে বর্তমান ফলাফলেই বিজয়ের ধারা স্পষ্ট হওয়ায় সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নির্বাচনের দিন সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল ঘোষণার পর গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, আনন্দ-উল্লাস ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়। বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ জয়কে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন।

নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় প্রশাসনের ভূমিকাও প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল।
স্থানীয়দের মতে, গাজীপুর-১ আসনের এই নির্বাচনী ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১ লাখ ৬৩ হাজারের বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত, এলাকায় উৎসবমুখর পরিবেশ

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল জয়, ১ লাখ ৬৩ হাজার ভোটে বিজয় নিশ্চিত

আপডেট সময় : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬