চট্টগ্রাম ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক পালাবদল, তিন আসনেই জামায়াতের চমক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ফলাফল ২০২৬: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দাঁড়িপাল্লার ড. মিজানুর রহমানের জয়

এম. এস. আই শরীফ
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এম. এস. আই শরীফ |
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান। ব্যাপক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ১৮৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান পেয়েছেন ১,৭১,২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯ ভোট। ফলে ১৬,১০৮ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।

ভোটার উপস্থিতি ও কেন্দ্রভিত্তিক তথ্য
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬১,০০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২৮,৮২৫ জন, নারী ভোটার ২,৩২,১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

মোট ভোটকেন্দ্র ১৮৪টি—
গোমস্তাপুর: ৯০টি
ভোলাহাট: ৫৫টি
নাচোল: ৩৯টি
উপজেলাভিত্তিক ভোটার সংখ্যা:
গোমস্তাপুর: ২,৩৪,৪৫৬ জন
নাচোল: ৮৬,৪৬৭ জন
ভোলাহাট: ৬৮,৬৫৬ জন
নাচোল উপজেলায় মোট ভোটার ৮৬,৪৬৭ জন। সেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪০,২৭৫টি এবং ‘না’ ভোট ১৮,২১৮টি।

গড়ে প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জেলা নির্বাচন অফিস জানিয়েছে।
ভোলাহাট উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৫,০২৯ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৩২,৬৫১ ভোট।

রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের বার্তা
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। দীর্ঘদিনের প্রভাব হারিয়ে এই জেলায় বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি। অন্যদিকে তিনটি আসনেই জয়লাভ করে চমক দেখিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
একসময় ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত এই জেলায় জামায়াতের নিরঙ্কুশ জয়কে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

স্থানীয় ভোটারদের মতে, জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের প্রচার কৌশল এবং তরুণ ভোটারদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, একাধিক প্রার্থী মনোনয়ন ইস্যু ও গ্রুপিং-লবিং পরাজয়ের কারণ হিসেবে আলোচনায় এসেছে।
ফলাফল ঘোষণার পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ সদরে জড়ো হন। স্লোগানে মুখর হয়ে ওঠে শহর ও তিন উপজেলা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তিন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক পালাবদল, তিন আসনেই জামায়াতের চমক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ফলাফল ২০২৬: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দাঁড়িপাল্লার ড. মিজানুর রহমানের জয়

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬