চট্টগ্রাম ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দৈহারী ইউনিয়নে এজেন্ট দায়িত্বকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার ও এলাকাবাসী

নেছারাবাদে আমতলায় জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি

মোং ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোং ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নের আমতলা গ্রামে এক জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত আইনগত সহায়তা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা গ্রামের বাসিন্দা দেবাশীষ হালদার দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামের কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সাম্প্রতিক একটি ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তার।

অভিযোগ রয়েছে, এ প্রেক্ষাপটে দৈহারী ইউনিয়ন বাজার এলাকা থেকে ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে।

হামলার ঘটনায় আহত দেবাশীষ হালদারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, হামলাকারীদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় পুনরায় হামলার ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দৈহারী ইউনিয়নে এজেন্ট দায়িত্বকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার ও এলাকাবাসী

নেছারাবাদে আমতলায় জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি

আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬