চট্টগ্রাম ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুড়িগ্রামে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু, রাস্তা অবরোধ ও সমাধান

কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর (কোরানীপাড়া) এলাকায় আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মালেক (৭৫) রাস্তা পারাপারের সময় ভূরুঙ্গামারী থেকে আসা তালুকদার পরিবহন গাড়ি (ঢাকা মেট্রো-ব ১২২৩৮৩) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা আহত মালেককে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

তবে অ্যাম্বুলেন্সে যাওয়ার পথে নাগেশ্বরী মডেল মসজিদের সামনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে রাস্তা অবরোধ করে দুই দিকের যান চলাচল বন্ধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নাগেশ্বরী থানার এসআই নিরঞ্জন রায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ সুজাউদ্দৌলা (সুজা মেম্বার) এবং পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

দুর্ঘটনার পর তালুকদার পরিবহনের পক্ষ থেকে নিহত মালেকের পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহতের ভাগিনা মোঃ কায়সার আলী বলেন, “আমার মামা একজন সাধারণ মানুষ ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় আমরা পরিবারসহ ভেঙে পড়েছি। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, তা আমরা চাই।”

স্থানীয় জনপ্রতিনিধি মোঃ সুজাউদ্দৌলা বলেন, “এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হবে।”

নাগেশ্বরী থানার এসআই নিরঞ্জন রায় জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য সকল পক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু, রাস্তা অবরোধ ও সমাধান

কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬