চট্টগ্রাম ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান, বিপুল অস্ত্র জব্দ

নির্বাচনের আগের দিন যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন
  • আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন |
কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় নির্বাচনের আগের দিন দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও গুলাবারুদসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়া যায়।

এরপর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ২টি কার্তুজ ও ২টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান, বিপুল অস্ত্র জব্দ

নির্বাচনের আগের দিন যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬