র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ভোটকেন্দ্র পরিদর্শন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত
- আপডেট সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে।

র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফাহাদুজ্জামান জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে র্যাবের টহল ও নজরদারি জোরদার রাখার কথা জানান।
র্যাব সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
ক্যাম্প কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান বলেন, “নির্বাচনকে ঘিরে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে, তা র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবে, তা নিশ্চিত করার জন্য র্যাব কাজ করছে।”
তিনি আরও জানান, নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে কোনো অভিযোগ বা তথ্য দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলার বিভিন্ন এলাকায় র্যাবের তৎপরতায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।






















