চট্টগ্রাম ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সালথায় শামা ওবায়েদের নির্বাচনী সভায় উন্নয়নের অঙ্গীকার

সোনাপুর ইউনিয়নের ফুকরা ভোটারদের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকার অঙ্গীকার শামা ওবায়েদের

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর-২ আসন (সালথা ও নগরকান্দা) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকার ভোটারদের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা (৭ নং ওয়ার্ড) এলাকায় আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ভোটারদের দৈনন্দিন সমস্যা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার বিষয়গুলো তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, জনগণের মনের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের সমস্যাগুলো বোঝাই তাঁর রাজনীতির মূল ভিত্তি।

তিনি জানান, জনগণের পাশে থেকে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুর রহমান (মহাজ্জেল) মাতুব্বর। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা রুহুল মোল্লা, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, তারা মিয়া, সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম খন্দকার, মোঃ ফজলুল হক মাতুব্বর, আলম মাতুব্বর, জিলাল খান, নান্নু মাতুব্বর, সাবেক যুবদল সেক্রেটারি মোঃ জালাল মাতুব্বর, মোঃ ফারুক মাতুব্বর, সাব্বির মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথায় শামা ওবায়েদের নির্বাচনী সভায় উন্নয়নের অঙ্গীকার

সোনাপুর ইউনিয়নের ফুকরা ভোটারদের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকার অঙ্গীকার শামা ওবায়েদের

আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬