চট্টগ্রাম ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

কটিয়াদীতে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১১:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, আশফাক আহমেদ জুন, শহীদুজ্জামান কাকনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং নির্বাচনী জোটের শরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনসভায় অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “আমরা ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন ভাষা শেখার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি আরও বলেন, “কৃষকদের জন্য থাকবে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে তারা স্বল্পমূল্যে সার ও কীটনাশক ক্রয় করতে পারবেন। আমার যা পাওনা ছিল আমি তা পেয়েছি, এখন আপনাদের পাওনা বুঝিয়ে দিতে এসেছি।”

তিনি বলেন, নির্বাচিত হলে কটিয়াদী-পাকুন্দিয়ার সাধারণ মানুষের সুখে-দুঃখে তার দরজা সবসময় খোলা থাকবে এবং এলাকার সকল সমস্যা সমাধানে তিনি নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

কটিয়াদীতে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬