চট্টগ্রাম ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্বাস্থ্য সচেতনতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজন

ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুদ্দীন আল আজাদ |
বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ার ধুনট উপজেলায় ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ধুনট উপজেলার শহরাবাড়ির একটি মনোরম স্থানে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বনভোজন উপলক্ষে খেলাধুলা, বিনোদনমূলক আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোঃ সাইদুর রহমান।

তিনি বলেন, “স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। শরীর সুস্থ না থাকলে অর্থ, ক্ষমতা বা সম্পদের কোনো মূল্য থাকে না। অথচ আমরা অধিকাংশ সময় অসুস্থ হলে তবেই ডাক্তারের কাছে যাই, যা মোটেও কাম্য নয়।”

তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া, সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।”

ডা. সাইদুর রহমান জানান, ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বদা আধুনিক প্রযুক্তি ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে বদ্ধপরিকর।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বাস্থ্য সচেতনতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজন

ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬