চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদর–৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মঈনউদ্দিন
  • আপডেট সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মঈনউদ্দিন | চট্টগ্রাম প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর–৩ আসনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, বিগত সরকার স্বৈরশাসনের রাজনীতি চালালেও বিএনপি ক্ষমতায় না থেকেও তার চেয়েও ভয়ংকর ও জঘন্য স্বৈরদস্যুতা পরিচালনা করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফ চাপুইর বাজার এলাকায় জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের দ্বারা চারদিক থেকে ঘিরে হামলার শিকার হন।

এ সময় প্রার্থীর মাথায় আঘাত করা হয়। প্রার্থীকে রক্ষা করতে গিয়ে ইনসানিয়াত বিপ্লবের শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, বিএনপির সন্ত্রাসী গুন্ডাচক্র নরসিংদীর শিবপুর, বেলাবোসহ বিভিন্ন এলাকায় ইনসানিয়াত বিপ্লবের জনসংযোগ কার্যক্রমে বাধা ও হুমকি দিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, কর্মীদের কাজ বন্ধ না করলে ভবিষ্যতে মিথ্যা মামলা, ঘরবাড়ি পোড়ানো ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব কারো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয়। দলটি কেবল সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির পুনর্জাগরণে শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। মানবতার মুক্তির জন্য নিবেদিত কর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার প্রার্থনা করেন তিনি।
এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সদর–৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬