চট্টগ্রাম ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম মনি বলেছেন, “সন্ত্রাসী ও সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই নেই; উন্নয়নে কাজ করা হবে।”

সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই নেই: বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি’র নির্বাচনী ভাষণ

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধিঃ

রগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে কোনো জায়গা নেই। তারা যতই প্রবেশের চেষ্টা করুক, বিএনপিতে তাদের কখনোই স্থান হবে না।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম মনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচিত হলে নদী ভাঙন রোধ ও রাস্তাঘাট উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শাহজাহান কবির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মনি।

এ সময় বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো: ফজলুল রহমান, নুরুল ইসলাম মনির ছেলে আশিকুল সালেহীন, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান নান্না, নারী নেত্রী পিয়ারা বেগম, মেরী বেগম, জোৎন্সা বেগম এবং জেলা, উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম মনি জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিএনপি শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতীক। আমাদের লক্ষ্য হবে বরগুনার জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত ও নদী ভাঙন রোধ করা।”

এ নির্বাচনী সভায় উপস্থিত জনতার উচ্ছ্বাস এবং সমর্থনের ধারা প্রকাশ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম মনি বলেছেন, “সন্ত্রাসী ও সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই নেই; উন্নয়নে কাজ করা হবে।”

সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই নেই: বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি’র নির্বাচনী ভাষণ

আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬