চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে র‍্যাবের নজরদারি বৃদ্ধি

নির্বাচন ও গণভোট সামনে রেখে নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট ও আকস্মিক তল্লাশি জোরদার

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এরই অংশ হিসেবে নোয়াখালীর গুরুত্বপূর্ণ শহর চৌমুহনী ও বেগমগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের উদ্যোগে রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মুহিত কবীর ও ক্যাপ্টেন নাসিম রেজার নেতৃত্বে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‍্যাব সূত্রে জানানো হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নির্বাচন-পূর্ব অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম চলমান রয়েছে।

রোবাস্ট টহল বৃদ্ধি, যৌথ মহড়া ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি জেলার প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বর্তমানে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাইওয়ে সড়কে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এছাড়াও দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‍্যাবের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে র‍্যাবের নজরদারি বৃদ্ধি

নির্বাচন ও গণভোট সামনে রেখে নোয়াখালীতে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া, চেকপোস্ট ও আকস্মিক তল্লাশি জোরদার

আপডেট সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬