চট্টগ্রাম ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রেল স্টেশন রোডের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

পটিয়ায় ভাড়া বাসা থেকে হৃদয় নামের এক তরুণের মরদেহ উদ্ধার, আত্মহত্যার রহস্য খতিয়ে দেখছে পুলিশ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল স্টেশন রোডস্থ কামাল বাজার এলাকায় ভাড়া বাসা থেকে হৃদয় ওরফে প্রিন্স হৃদয় (২৩) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে কামাল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে হৃদয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রিয়াদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইল ফোনে খবর আসে যে, তার বড় ভাই আজিজুল হাকিম (প্রিন্স হৃদয়) নিজ ভাড়া বাসায় আত্মহত্যা করেছে। খবরটি শোনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত ছিলেন।

পরে দ্রুত বাসায় গিয়ে দেখেন, স্থানীয়রা তার ভাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এখনই আত্মহত্যার সঠিক কারণ বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহত প্রিন্স হৃদয়ের পিতার নাম আমির হোসেন, যিনি এলাকায় ‘মোটা আমিন’ নামে পরিচিত। পরিবারটি দীর্ঘদিন ধরে রেল স্টেশন রোডস্থ কামাল বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

প্রিন্স হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কান্নায় পুরো এলাকা শোকাহত হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেল স্টেশন রোডের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

পটিয়ায় ভাড়া বাসা থেকে হৃদয় নামের এক তরুণের মরদেহ উদ্ধার, আত্মহত্যার রহস্য খতিয়ে দেখছে পুলিশ

আপডেট সময় : ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬