চট্টগ্রাম ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে পাঁচবিবিতে ঐতিহাসিক জনসভা ও গণমিছিল

পাঁচবিবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা: দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণার সমাপনী মঞ্চ

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ

“চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে স্থানীয় গোহাটা মুক্তমঞ্চে স্মরণকালের ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার মহিলা ও পুরুষ নেতাকর্মী মিছিলসহ জনসভাস্থলে উপস্থিত হন। তারা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে জনসভাস্থলকে মুখরিত করেন।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ডঃ সুজাউল করিম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন, জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য ও অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল বাশার, জেলা যুবশক্তি এনসিপির আহ্বায়ক ইমরান হোসেন এবং শিবির জেলা কমিটির সভাপতি তারেক হোসেন প্রমুখ।

জনসভায় এমপি পদপ্রার্থী ডঃ ফজলুর রহমান সাঈদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, যা জয়পুরহাট-১ আসনের উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে কেন্দ্রীভূত।

শেষে প্রায় ২৫ হাজারের অধিক নেতা, কর্মী ও সমর্থকের সঙ্গে স্মরণকালের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়, যা গোহাটা ময়দান থেকে শুরু করে তিনমাথা মোড়, পাঁচমাথা মোড়, থানা রোড এবং রেল স্টেশন সড়ক পথ হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিশাল জনসমাগম ও গণমিছিল স্থানীয় নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার শক্তিশালী সমর্থন প্রমাণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে পাঁচবিবিতে ঐতিহাসিক জনসভা ও গণমিছিল

পাঁচবিবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা: দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণার সমাপনী মঞ্চ

আপডেট সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬