চট্টগ্রাম ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ডিএম জিয়া

“আমাকে ভোটে বিজয়ী করুন, বাগমারায় উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবো”—ডিএম জিয়া

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৭:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাগমারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ডি এম জিয়া পূর্বে আউচপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন পরীক্ষিত, অভিজ্ঞ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করা হলে বাগমারায় টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। বক্তারা আরও বলেন, বাগমারায় ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে স্বাধীনতাবিরোধী শক্তির সকল অপপ্রচার ও গুজব ব্যর্থ হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন,
“আমি একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখ কাছ থেকে দেখেছি। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাগমারার বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া ও সংস্কৃতিসহ সব খাতে আমূল পরিবর্তন আনা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবো।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। অতীতের কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

জনসভায় বাগমারা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাঠে জায়গা না পেয়ে হাজারো মানুষ ভবানীগঞ্জ বাজার ও সড়কে অবস্থান নিয়ে সভার বক্তব্য শোনেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ডিএম জিয়া

“আমাকে ভোটে বিজয়ী করুন, বাগমারায় উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবো”—ডিএম জিয়া

আপডেট সময় : ০৭:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬