চট্টগ্রাম ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক যৌথ বাহিনী

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ও নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কোর্ট এলাকা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার অংশ হিসেবে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, চেকপোস্ট স্থাপন, নাশকতা প্রতিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।

এ সময় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে—এমন দৃঢ় বার্তা দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ও পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এ মহড়া পরিচালনা করা হয়েছে।

স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও জোরদার হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক যৌথ বাহিনী

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া

আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬